Saturday, 15 November 2025

পাইকগাছা প্রেসক্লাবের  কমিটি গঠন

পাইকগাছা প্রেসক্লাবের কমিটি গঠন

 

পাইকগাছা প্রেসক্লাবের  কমিটি গঠন
পাইকগাছা প্রেসক্লাবের  কমিটি গঠন

সুপ্রভাত ডেস্কঃ সাংবাদিক ও কলামিস্ট প্রকাশ ঘোষ বিধানকে সভাপতি এবং এম জালাল উদ্দীনকে সাধারণ সম্পাদক করে প্রেসক্লাব পাইকগাছার ১১ সদস্যবিশিষ্ট দ্বি-বার্ষিক কমিটি গঠন করা হয়েছে।


১৫ নভেম্বর শনিবার সকাল ১১টায় প্রেসক্লাবের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি প্রকাশ ঘোষ বিধান। সভায় উপস্থিত সকল সদস্যের সর্বসম্মতিক্রমে কমিটি গঠন করা হয়।

কমিটিতে সভাপতি, প্রকাশ ঘোষ বিধান
(সম্পাদক ও প্রকাশক-এসডব্লিউ নিউজ, দৈনিক এশিয়া বানী ও দৈনিক স্পন্দন) সাধারণ সম্পাদক, এম জালাল উদ্দীন (দৈনিক আজকের দর্পণ, দৈনিক বাংলার খবর ও দৈনিক সুপ্রভাত সাতক্ষীরা)

অন্যান্য পদে নির্বাচিতরা হলেন, সহ-সভাপতি, মোঃ আজিজুল ইসলাম (দৈনিক নতুন দিন) মোঃ রফিকুল ইসলাম (দৈনিক বিডি খবর) যুগ্ম সাধারণ সম্পাদক, মোঃ আবুল কালাম আজাদ (দৈনিক ডেসটিনি) কোষাধ্যক্ষ: মোঃ আব্দুর রশিদ (দৈনিক রূপালী দেশ) দপ্তর সম্পাদক, মোঃ আওছাফুর রহমান (দৈনিক রূপান্তর প্রতিদিন) ক্রীড়া সম্পাদক, মোঃ রাজু আহমেদ (পয়গম) পাঠাগার সম্পাদক, মোঃ নুরুল আমিন পলাশ (দৈনিক ঘোষণা) নির্বাহী সদস্য, মোঃ আহম্মেদ আলী বাঁচা (পত্রদূত) মোঃ জিনারুল ইসলাম (পিরোজপুর কণ্ঠ)।

সভায় উপস্থিত সকল সদস্য প্রেসক্লাবকে আরও গতিশীল করার প্রত্যাশা ব্যক্ত করেন।

Friday, 14 November 2025

পাইকগাছা-কয়রায় বিএনপি মনোনীত প্রার্থী বাপ্পী'র নির্বাচনী সাংগঠনিক সভা অনুষ্ঠিত

পাইকগাছা-কয়রায় বিএনপি মনোনীত প্রার্থী বাপ্পী'র নির্বাচনী সাংগঠনিক সভা অনুষ্ঠিত

পাইকগাছা-কয়রায় বিএনপি মনোনীত প্রার্থী বাপ্পী'র নির্বাচনী সাংগঠনিক সভা অনুষ্ঠিত
পাইকগাছা-কয়রায় বিএনপি মনোনীত প্রার্থী বাপ্পী'র নির্বাচনী সাংগঠনিক সভা অনুষ্ঠিত

খুলনা-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপি'র ভারপ্রাপ্ত সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পীর নির্বাচনী সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে পাইকগাছা প্রেসক্লাব ভবনে উপজেলা ও পৌর বিএনপি'র ডাকে এ সাংগঠনিক সভাটি অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ আব্দুল মজিদ এর সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা-৬ ( পাইকগাছা-কয়রা) আসনে বিএনপি'র প্রার্থী মনিরুল হাসান বাপ্পী।
বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক কেএম আশরাফুল আলম নান্নু, পৌরসভা বিএনপির সভাপতি আসলাম পারভেজ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল মান্নান মিস্ত্রি, জেলা বিএনপি নেতা এড,জিএম আব্দুস সাত্তার, শাহাদাৎ হোসেন ডাবলু, শামসুল আলম পিন্টু, শেখ ইমাদুল ইসলাম।


উপজেলা বিএনপির সদস্য সচিব এসএম ইমদাদুল হক ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজ এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপি নেতা তৌহিদুজ্জামান মুকুল, আবুল হোসেন, কাজী সাজ্জাদ আহমেদ মানিক, আবু তালেব, এড, একরামুল হক বিশ্বাস, সরদার ফারুক আহমেদ, সেলিম রেজা লাকি, এসএম মোহর আলী, মেছের আলী সানা, মাষ্টার মুজিবুর রহমান, ইমরান সরদার, ওবায়দুল্লাহ সরদার, আবু হুরায়রা বাদশা ও নাজমুল হুদা মিন্টু। সভায় উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন

Tuesday, 30 September 2025

পাইকগাছায় সাংবাদিক লাঞ্ছিতের ঘটনায় এনসিপি নেতা অবাঞ্ছিত!

পাইকগাছায় সাংবাদিক লাঞ্ছিতের ঘটনায় এনসিপি নেতা অবাঞ্ছিত!

পাইকগাছায় সাংবাদিক লাঞ্ছিতের ঘটনায় এনসিপি নেতা অবাঞ্ছিত!

খুলনার পাইকগাছা প্রেসক্লাব সদস্য সাংবাদিক শাহজামান বাদসা'কে লাঞ্ছিতের অভিযোগ পাওয়া গেছে। সোমবার সকালে সাংবাদিক বাদসা শিববাটি থেকে মোটরসাইকেল যোগে পৌর বাজারে ফেরার পথে উপজেলা এনসিপি'র নেতা মিনারুল ইসলাম সানার হাতে লাঞ্ছিত হয়। খবরটি জানাজানির পর সাংবাদিকদের মধ্যে ক্ষেভের সৃষ্টি হয়।

পাইকগাছায় সাংবাদিক লাঞ্ছিতের ঘটনায় এনসিপি নেতা অবাঞ্ছিত!

সাংবাদিক বাদসা' জানান, সম্প্রতি এনসিপি নেতা মিনারুল ইসলামের শিববাটিস্থ নিজস্ব বেকারী প্রতিষ্ঠানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের উপর ভিডিও লাইফ ও পত্রিকায় সংবাদ প্রকাশ হয়। এর জেরে সে আমার উপর হামলা করে মোবাইল রাস্তায় ছুড়ে ফেলে দেয়।
এদিকে সাংবাদিক শাহাজামান বাদশাকে লাঞ্চিত ও হুমকি দেয়ার ঘটনায় দলীয় শৃঙ্খলা ভঙ্গসহ নানান অভিযোগ উপজেলা জাতিয় নাগরিক পার্টি ( এসিপি) প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে মিনারুল ইসলামকে এনসিপি থেকে অবাঞ্ছিত ঘোষনা করেছেন।
সর্বশেষ এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় অভিযোগের প্রস্তুতি চলছিল।

Sunday, 28 September 2025

 পাইকগাছায় জামায়াতে'র বিক্ষোভ মিছিল ও  সমাবেশ অনুষ্ঠিত

পাইকগাছায় জামায়াতে'র বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

পাইকগাছায় জামায়াতে'র বিক্ষোভ মিছিল ও  সমাবেশ অনুষ্ঠিত
 পাইকগাছায় জামায়াতে'র বিক্ষোভ মিছিল ও  সমাবেশ অনুষ্ঠিত/Www.suprovatpaikgachha.com

সম্পাদকীয় নিউজ: পিআর পদ্ধতিতে এয়োদশ জাতিয় সংসদ নির্বাচন ও কেন্দ্র ঘোষিত কর্মসূচি ৫ দফা দাবীতে খুলনার পাইকগাছায় জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশে অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলা সদরে  বিক্ষোভ মিছিল শেষে পৌরসভা শহীদ মিনার  চত্বরে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা'র আঞ্চলিক পরিচালক খুলনা-৬ আসনে দল মনোনীত প্রার্থী মাওঃ আবুল কালাম আজাদ। 

উপজেলা শাখার আমীর মাওঃ সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠেয় সমাবেশ আরোও বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর জেলা নায়েবে আমির মাওঃ গোলাম সরোয়ারসহ জেলা-উপজেলা ও স্থানীয় নেতৃবৃন্দ।

সমাবেশটি পরিচালনা করেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আলতাফ হোসেন।

Friday, 19 September 2025

দুই যুগ পর পাইকগাছা পৌরসভা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন

দুই যুগ পর পাইকগাছা পৌরসভা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন

দুই যুগ পর পাইকগাছা পৌরসভা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন
দুই যুগ পর পাইকগাছা পৌরসভা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন

পাইকগাছা (খুলনা) প্রতিনিধ।। কেন্দ্রীয় বিএনপির খুলনা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু বলেছেন দেশে বহু রাজনৈতিক দল বিদ্যমান রয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছিলেন বলেই আজ তারা রাজনীতি করতে পারছে। তিনি জামায়াত কে ইঙ্গিত করে বলেন একটি রাজনৈতিক দল পিআর পদ্ধতি নিয়ে জাতীয় নির্বাচন কে বিলম্বিত করতে চাই। জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদ উৎখাতের পর গোটা জাতি যেখানে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য অপেক্ষায় রয়েছে। তখন তারা যথাসময়ে যাতে নির্বাচন না হতে পারে এজন্য পিআর পদ্ধতির নামে জনগণকে বিভ্রান্ত করছে। এরা গণতন্ত্র এবং দেশের কল্যাণ চাই না উল্লেখ করে জয়ন্ত কুমার বলেন জুলাই গণঅভ্যুত্থান সহ দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে বিএনপির অগ্রনী ভূমিকা রয়েছে।  খালেদা জিয়ার নেতৃত্বে ৯ বছরের আন্দোলনে স্বৈরাচার এরশাদের পতন হয়েছিল বলেই বিএনপির সুবাদে একটি দল সরকারের অংশ হয়েছিল, জাতীয় পতাকা পেয়েছিল। এটা তাদের মনে রাখা উচিত। দলটি সাধারণ সহজ সরল মানুষ কে ধর্মীয় অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে উল্লেখ করে কেন্দ্রীয় নেতা জয়ন্ত ঘোষ বলেন এরা মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে মা- বোনদের বেহেশতে যাওয়ার কথা বলে দলে ভিড়ানোর অপচেষ্টা করছে, যা ধর্ম বিরোধী কাজ। তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন চাঁদাবাজি, শালিস করা, খাসজমি দখল করা আমাদের কাজ নয়, এর জন্য প্রশাসন আছে। আমাদের কর্মকাণ্ডে মানুষ যেন অসন্তুষ্টি না হয় সেদিকে সবাই কে লক্ষ রেখে নির্বাচন বিরোধী সকল অপশক্তি এবং ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাই কে ঐকবদ্ধ থাকতে হবে। তিনি বৃহস্পতিবার সকালে খুলনার পাইকগাছা পৌরসভা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ-সব কথা বলেন। পাইকগাছা পৌরসভা মাঠে আয়োজিত সম্মেলনের উদ্বোধন করেন খুলনা জেলা বিএনপির আহবায়ক মনিরুজ্জামান মন্টু। পৌর আহবায়ক আসলাম পারভেজ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোল্লা খায়রুল ইসলাম, শেখ তৈয়েবুর রহমান, এনামুল হক সজল, জেলা নেতা সুলতান মাহমুদ, উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ আব্দুল মজিদ, সদস্য সচিব এসএম ইমদাদুল হক, ইমাদুল ইসলাম। বক্তব্য রাখেন সেলিম রেজা লাকি, কামাল আহমেদ সেলিম নেওয়াজ ও এসএম মোহর আলী। উল্লেখ্য দুই যুগ পর পাইকগাছা পৌরসভা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সভাপতি পদে আহবায়ক আসলাম পারভেজ ও সাবেক জেলা নেতা মিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক পদে কামাল আহমেদ সেলিম নেওয়াজ ও সেলিম রেজা লাকি এবং সাংগঠনিক সম্পাদক পদে এসএম মোহর আলী, মনিরুল ইসলাম মন্টু ও শেখ রুহুল কুদ্দুস প্রতিদ্বন্দ্বিতা করেন। ব্যাপক উৎসবমুখর পরিবেশে দুপুর ২ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। প্রাপ্ত ফলাফল অনুযায়ী প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে আসলাম পারভেজ সভাপতি, কামাল আহমেদ সেলিম নেওয়াজ সাধারণ সম্পাদক, শেখ রুহুল কুদ্দুস ও মনিরুল ইসলাম মন্টু সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।

Monday, 8 September 2025

পাইকগাছায় দুর্নীতি দমন কমিশনের অর্থায়নে সততা স্টোর উদ্বোধন

পাইকগাছায় দুর্নীতি দমন কমিশনের অর্থায়নে সততা স্টোর উদ্বোধন

পাইকগাছায় দুর্নীতি দমন কমিশনের অর্থায়নে সততা স্টোর উদ্বোধন
পাইকগাছায় দুর্নীতি দমন কমিশনের অর্থায়নে সততা স্টোর উদ্বোধন

পাইকগাছা প্রতিনিধি:পাইকগাছায় উপজেলার গদাইপুর ইউনিয়নের শহীদ জিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে দুর্নীতি দমন কমিশনের অর্থায়নে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির বাস্তবায়নে ‘সততা স্টোর’ উদ্বোধন করা হয়েছে।

বুধবার সকালে ‘সততা স্টোর’ আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহজাহান আলী শেখ। সভাপতিত্ব করেন,
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি জিএম এম আজাহারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন,
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হাসিবুর রহমান, উপজেলা একাডেমিক সুপারভাইজার মীর নূরে আলম সিদ্দিকী,
ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ জামিলুর রহমান (রানা), প্রধান শিক্ষক অঞ্জলী রাণী শীল। এসময় উপজেলা দুপ্রকের সহ সভাপতি নিজাম উদ্দিন, সদস্য পূর্ণ চন্দ্র মন্ডল, অব. এইচআই নূর আলী মোড়ল, সহকারী শিক্ষক বাবর আলী, কনিকা ঘোষ, জিএম শওকত হোসেন, শংকর প্রসাদ মনি, রীতা রায়, তপন কুমার মন্ডল, মোঃ মাসুম বিল্লাহ, মোঃ মহিবুল্লাহ, সুশান্ত হালদার, অমিতাভ বিশ্বাস, মোস্তাফিজুর রহমান রনি, মোস্তাফিজুর রহমান বুলবুল, রাবেয়া খাতুন, সদস্য শেখ অহিদুজ্জামান, সততা সংঘের সদস্য, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক সহ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

Sunday, 7 September 2025

বিএনপি নেতৃবৃন্দের নামে অপপ্রচারের বিরুদ্ধে সাবেক ছাত্রদল নেতা রফিকের সংবাদ সম্মেলন

বিএনপি নেতৃবৃন্দের নামে অপপ্রচারের বিরুদ্ধে সাবেক ছাত্রদল নেতা রফিকের সংবাদ সম্মেলন

বিএনপি নেতৃবৃন্দের নামে অপপ্রচারের বিরুদ্ধে সাবেক ছাত্রদল নেতা রফিকের সংবাদ সম্মেলন
বিএনপি নেতৃবৃন্দের নামে অপপ্রচারের বিরুদ্ধে সাবেক ছাত্রদল নেতা রফিকের সংবাদ সম্মেলন
Www.suprovatpaikgachha.com

স্নেহেন্দু বিকাশ, বিএনপি'র নামে একটি ফেক আইডিতে "খুলনা-৬ মুক্তিপাক রফিক ভাই জিন্দাবাদ" প্রশংসা করে জেলা-উপজেলা বিএনপি'র নেতাদের কটুক্তি ও অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি খুলনা-৬ আসনে ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী রফিকুল ইসলাম রফিক কাজিমুছাস্থ তার নিজস্ব বাসভবনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন। বিএনপি'র নামে ফেক আইডি'র বিরুদ্ধে স্বোচ্ছার ও আইনি পদক্ষেপের_কথা_জানিয়ে তিনি_বলেন, দুঃসময়ে শেখ হাসিনা' সরকারের পতন আন্দোলনে দলীয় নেতা-কর্মীরা কম-বেশি ভূমিকা রেখেছেন। এখন আমাদের সতর্ক থাকতে হবে। তিনি আরোও বলেন, ত্রয়োদশ সংসদ নির্বাচনের পুর্বে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার প্রশংসা করে দলীয় সিনিয়র নেতাদের নামে কটুক্তি বা অপপ্রচার ছড়িয়ে কেউ কেউ ফাঁয়দা লুটতে চাইছে। রফিকুর ইসলাম অভিযোগ করেন এ চক্রটি মূলত ফেক আইডি খুলে আমার প্রশংসা করে ক্ষতি করার চেষ্টা করছেন। তিনি বলেন, আমরা যারা দলীয় মনোনয়নের চেষ্টা করে রাজনৈতিক কর্মকান্ড বা মাঠ-প্রান্তরে লিফলেট বিতরণ ও প্রচার-প্রচারনা চালিয়ে যাচ্ছি কিন্তু দিন শেষে বিএনপি যাকে মনোনয়ন দিবে তার পিছনে সবাই'কে কাজ করতে হবে। সর্বশেষ তিনি বলেন দলীয় মনোনয়ন পাই আর না পাই পাইকগাছা-কয়রার উন্নয়নে ভূমিকা রাখব ও অন্যায় অবিচারের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবার ঘোষনা দেন।
এ সময় আরোও উপস্থিত ছিলেন এ্যাডঃ দীপঙ্কর সাহা দিপু, এ্যাডঃ সরোয়ার মাহমুদ,শহীদুল জোয়াদ্দারসহ অনেকে।