পাইকগাছা প্রতিনিধিঃ বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে পাইকগাছায় উন্নয়ন সংস্থা বারসিক এনগেজমেন্ট প্রকল্পের উদ্যোগে ক্যাম্পেইন সভা হয়েছে।
বুধবার সকালে বনার্ঢ্য শোভাযাত্রা শেষে অফিসার্স ক্লাব চত্বরে উপজেলা সিএসও'র সভা প্রধান শারমিন আক্তারের সভাপতিত্বে ক্যাম্পইন সভায় অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ একরামুল হক,সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, মহিলা বিষয়ক কর্মকর্তা মনিরুজ্জামান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রোকসানা পারভিন, বন কর্মকর্তা প্রবীর কুমার দত্ত, পাইকগাছা প্রেসক্লাব এর সভাপতি অ্যাডঃ এফ এম এ রাজ্জাক ও রিপোর্টার্স ক্লাবের সভাপতি জি এম মিজানুর রহমান।
সাংবাদিক ফসিয়ার রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাাখেন বারসিক এর প্রকল্প সমন্বয়কারি বাবলু জোয়াদ্দার,কুমারেশ বাউয়ালি, সিএসও সম্পাদক মহাদেব হালদার, সাংবাদিক আলাউদ্দীন রাজা, মিন্টু অধিকারি, অবঃশিক্ষক হিমাংশু বিশ্বাস, শিক্ষার্থী দীপা সাধু বারসিক কর্মী মুক্তি রানীনহ অনেকে।
সভার বক্তারা পরিবেশের ভারসানম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা ও পরিবেশ সুরক্ষায় জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠান শেষে পরিবেশ বিষয়ক মঞ্চ নাটক মঞ্চস্থ হয়।


