Wednesday, 6 October 2021

পাইকগাছায় জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত-suprovatpaikgachha.com

পাইকগাছায় জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত
 পাইকগাছায় জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত



((মোঃ আব্দুল আজিজ,)) পাইকগাছায় জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম এর সভাপতিত্বে “সবার জন্য প্রয়োজন, জন্ম ও মৃত্যুর পরপরই নিবন্ধন” প্রতিপাদ্য বিষয়ের ওপর অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু।
বিশেষ অতিথি ছিলেন, মেয়র সেলিম জাহাঙ্গীর, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, কৃষি অফিসার মোঃ জাহাঙ্গীর আলম, ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়াদ্দার, এসআই নিরুপম।
স্বাগত বক্তব্য রাখেন, সহকারী প্রোগ্রামার মৃদুল কান্তি দাশ। বক্তব্য রাখেন, আনসার ও ভিডিপি কর্মকর্তা আশালতা খাতুন, পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, ইউপি সচিব আমিনুল ইসলাম, পরিবার পরিকল্পনা পরিদর্শক জাহিদুর রহমান ও ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী বুলবুল আহমেদ।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: