মোঃফয়সাল হোসেন খুলনা জেলা প্রতিনিধিঃ
খুলনার কয়রায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১ নং আমাদী ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান জনাব জিয়াউর রহমান জুয়েলকে সংবর্ধনা প্রদান করলেন খান সাহেব কোমর উদ্দীন কলেজ কর্তৃপক্ষ।
৬ অক্টোবর ২০২১, বুধবার, খান সাহেব কোমর উদ্দীন কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে খান সাহেব কোমর উদ্দীন কলেজের প্রতিষ্ঠিতা পরিবারের সদস্য ও উক্ত কলেজের সভাপতি ড. খান মোঃ হিলালীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব অনিমেষ বিশ্বাস, উপজেলা নির্বাহী অফিসার, কয়রা, খুলনা। সংবর্ধিত অতিথি জনাব জিয়াউর রহমান জুয়েল, নব-নির্বাচিত চেয়ারম্যান, আমাদী ইউনিয়ন পরিষদ, সম্মানিত অতিথি, রবিউল হোসেন, অফিসার ইনচার্জ, কয়রা থানা, খুলনা। আরও উপস্থিত ছিলেন খান সাহেব কোমর উদ্দীন কলেজের অধ্যক্ষ, ড. চয়ন কুমার রায়, মোঃ রইজ উদ্দিন ঢালী, সভাপতি, আমাদী জায়গীর মহল তকিম উদ্দীন উচ্চ বিদ্যালয়, কয়রা, খুলনা। মোহাম্মদ শাহবাজ আলী প্রভাষক ইতিহাস বিভাগ শুকুমার বাছাড় সহকারী অধ্যাপক বাংলা বিভাগ, জনাব নির্মল কুমার দাশ সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ আমাদী ইউনিয়ন শাখা, মোঃ আব্দুল হালিম গাজী, অগ্রণী ব্যাংক কর্মকর্তা, খুলনা। আব্দুর রশিদ সরদার, সহ-সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ আমাদী ইউনিয়ন শাখা, আরও উপস্থিত ছিলেন আমাদী ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত সদস্য ও সংরক্ষিত ওয়ার্ডের মহিলা সদস্য বৃন্দ সহ খান সাহেব কোমর উদ্দিন কলেজের শিক্ষক শিক্ষিকা ছাত্র-ছাত্রী ও এলাকার সুধীজন।
0 coment rios: