Friday, 29 July 2022

পাইকগাছার ইউপি চেয়ারম্যান, মেম্বর ও চৌকিদারের নামে মামলা প্রত্যাহার দাবীতে সাংবাদিক সম্মেলন

পাইকগাছার ইউপি চেয়ারম্যান, মেম্বর ও চৌকিদারের নামে মামলা প্রত্যাহার দাবীতে সাংবাদিক সম্মেলন
পাইকগাছার ইউপি চেয়ারম্যান, মেম্বর ও চৌকিদারের নামে মামলা প্রত্যাহার দাবীতে সাংবাদিক সম্মেলন

পাইকগাছা অফিস::পাইকগাছার গদাইপুর ইউপি চেয়ারম্যান শেখ জিয়াদুল ইসলাম জিয়া, ইউপি সদস্য ও চৌকিদারের নামে দায়েরকৃত মামলার নিন্দা ও প্রত্যাহারের দাবীতে সংবাদ সম্মেলন করেছেন ইউপি সদস্যরা। শুক্রবার সকালে পাইকগাছা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পেশ করেন, গদাইপুর ইউপি'র প্যানেল চেয়ারম্যান মোঃ খোরশেদুজ্জামান। লিখিত বক্তব্যে তিনি উল্লেখ করেন, গদাইপুরের হিতামপুর গ্রামের বিনোদ দাসর ছেলে অসিত কুমার দাস একজন প্রতারক প্রকৃতির ও খারাপ মানুষ হিসাবে পরিচিত। 


সে প্রতারণার মাধ্যমে ইতিপূর্বে বহু লোককে ঠকিয়েছেন । তারই ধারাবাহিকতায় অসিত দাস একই গ্রামের মৃত অধির বিশ্বাসের পুত্র প্রভাষ বিশ্বাসের নিকট থেকে বিভিন্ন সময় ১লাখ ৭২হাজার টাকা হাতিয়ে নিয়ে জোর পূর্বক ফাঁকা চেক ও স্ট্যাম্পে স্বাক্ষর করে নেয় বলে অভিযোগ আছে। এ ঘটনায় প্রভাষ বাদী হয়ে অসিত দাসের নামে জি আর ৩২৯/২০ নং মামলা দায়ের করে। যাহা চলমান রয়েছে। এ দিকে প্রভাষ বিশ্বাস তার পাওনা টাকা আদায় ও চেক স্ট্যাম্প উদ্ধারের জন্য গদাইপুর ইউপি চেয়ারম্যান বরাবর আবেদন করেন। 

যার পরিপ্রেক্ষিতে চেয়ারম্যান গত ১৯ জুলাই উভয় পক্ষকে পরিষদে হাজির হওয়ার জন্য নোটিশ করে। নির্ধারিত সময়ে হাজির হয়ে অসিত দাস এ বিষয়ে আদালতে মামলা চলমান আছে জানালে এক পর্যায়ে শালিস বৈঠক স্থগিত হয়। এরই জের ধরে মারপিট ও চাঁদাবাজীর অভিযোগে ২৬ জুলাই-২২ তারিখে অসিত দাস বাদী হয়ে চেয়ারম্যান, ইউপি সদস্য ও চৌকিদার সহ ৯ জনের নামে পাইকগাছার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করলে সাধারণ মানুষ বিক্ষুব্ধ হয়ে উঠে। 

তাই অবিলম্বে এ মামলা প্রত্যাহারের দাবীতে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এ সময় আরোও উপস্থিত ছিলেন ইউপি সদস্য মোঃ মোবারক হোসেন, আবু হাসান, আব্দুল আজিজ, মশিয়ার রহমান মিলন,শহিদুল ইসলাম, আনিছুর রহমান আনিছ, খুকুমনি ও জাহানারা বেগম।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: