Monday, 28 September 2026

পাইকগাছায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম গঠন

সভাপতি- প্রভাষক লুৎফা ও সম্পাদক-ইলিয়াস  পাইকগাছায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম গঠন

পাইকগাছা প্রতিনিধিঃ জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর কণ্ঠস্বর, চাহিদা ও অগ্রাধিকার'কে স্থানীয় নীতি, পরিকল্পনা এবং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় তুলে ধরতে পাইকগাছা উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরাম গঠন করা হয়েছে। ফোরাম গঠন উপলক্ষে ২৬ সেপ্টেম্বর বিকেলে পৌরসভার জিরোপয়েন্টে বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্সের কার্যালয়ে এক মতবিনিময় সভায় এ ফোমার গঠন করা হয়। সভায় সর্বসম্মিক্রমে প্রভাষক লুৎফা ইসলামকে সভাপতি ও ইলিয়াস হোসেনকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্যের উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরাম গঠন করা হয়েছে। ফোরামের অন্যান্যরা হলেন—সহ-সভাপতি প্রভাত দেবনাথ, সহ-সাধারণ সম্পাদক ভবানী সানা, প্রচার সম্পাদক শরীফা উর্মী, সাংগঠনিক সম্পাদক হিমাদ্রি ঢালী ও কোষাধ্যক্ষ আবুল কালাম আজাদ। সভার শুরুতে স্বাগত বক্তব্য দেন বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্সের প্রজেক্ট কো-অর্ডিনেটর শারমিন আরা লিনা। এ সময় আরোও উপস্থিত ছিলেন সাংবাদিক মো. আব্দুল আজিজ, স্নেহেন্দু বিকাশ, লিডার্সের প্রজেক্ট অফিসার ইসমত আরা খাতুন, এসএম আফজাল হোসেন, এফএম নাসরীন আক্তার, আলমগীর হোসেন ও রাসেলসহ অন্যরা।সভায় জলবায়ু পরিবর্তনের কারণে স্থানীয় জনগোষ্ঠীর উপর সৃষ্ট বিভিন্ন প্রভাব, তাদের প্রয়োজন ও অগ্রাধিকার এবং জলবায়ু সহনশীলতা তৈরিতে স্থানীয় পর্যায়ে সমন্বিত উদ্যোগের বিষয়ে আলোচনা করা হয়।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: