পাইকগাছায় নেশার টাকা না পেয়ে ইটের আঘাতে জন্মদাতা পিতার মাথা ফাঁটিয়ে হাসপাতালে পাঠালেন নেশাগ্রস্থ এক ছেলে ! শনিবার সকালে এ ঘটনাটি ঘটেছে উপজেলার চাঁদখালী ইউপি'র সাহাপাড়া গ্রামে। খবর পেয়ে স্থানাীয়রা রক্তাক্ত অবস্থায় পিতা শহীদ গাইন(৫৫)'কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ ঘটনায় আহত পিতা শহীদ গাইন অবাদ্ধ ছেলের বিরুদ্ধে অভিযোগ করলে দুপুরে এসআই পিংকু ও একরামুল হক অভিযান চালিয়ে মাদকাসক্ত ছেলে আমিন গাইন(২৩) আটক করে পুলিশ হেফাজতে নেয়।
ভুক্তভোগী দম্পতির আক্ষেপ নেশার টাকা না দিলে প্রায় সময় অত্যাচার করে এমনকি গলায় রঁঁশি দিয়ে নেশাগ্রস্থ ছেলে আত্মহত্যার হুমকি দেয়।
এ বিষয়ে ইন্সপেক্টর ( তদন্ত) এসএম মিজানুর রহমান বলেন, মা-বাবার অভিযোগের প্রেক্ষিত বাড়িতে মাদকসহ নেশাগ্রস্থ ছেলেকে আটক করা হয়েছে । পুলিশ জানিয়েছেন, সন্ধ্যায় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো, ফজলে রাব্বি অভিযুক্ত আমিন গাইনকে ১০ মাসের সাজা প্রদান করেন।

0 coment rios: