পূর্ণ চন্দ্র মন্ডল::
পাইকগাছা অফিস।। নিঁখোজের ২০ দিন অতিবাহিত হলেও এখনো সন্ধান মেলেনি খুলনা জেলার পাইকগাছা থানার খড়িয়া মিনাজচক গ্রামের মৃত যতীন্দ্র নাথ মন্ডল এর ছোট ছেলে বিধান চন্দ্র মন্ডল (৩২)।
থানায় অভিযোগ ও স্বজনদের সূত্রে জানা যায়, গত ইং ১৪.৯০.২০২১ তারিখ রোজ মঙ্গলবার সকাল আনুমানিক ৮ ঘটিকার সময় বিধান অন্যান্য দিনের মত বাড়ি হইতে বাহির হয়ে মিনাজচক বাজারে তাহার নিজ ব্যবসায়ী প্রতিষ্ঠানের উদ্দেশ্যে রওনা হন। গভীর রাত পর্যন্ত বাড়ি তে বিধান না ফেরায় তার মেঝ ভাই দোকানের সামনের অংশ বন্ধ দেখে বাড়িতে ফিরে আসে।
রাতে বাড়ি না ফিরলে পরের দিন সকালে বিভিন্ন জায়গা ও আত্মীয়-স্বজনদের নিকট খোঁজ-খবর নেন। কিন্তু অদ্যাবধি কোন সন্ধান পাওয়া যায়নি। তার উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চ, শারীরিক গঠন স্বাভাবিক, চুল কালো, গায়ের রং ফর্সা, মুখ মন্ডল লম্বাটে, চোখের রং কালো, পরনে চেক লুঙ্গী এবং লাল সাদা রংয়ের হাফ হাতা গেঞ্জি ছিল। যদি কোন সহৃদয় বা ব্যক্তি তার সন্ধান পেয়ে থাকেন তাহলে নিকটস্থ থানা ও মোবাইল ০১৯২৬৮৩২৬১৭, ০১৯৩১৯৭৫৭২৫ নম্বরে যোগাযোগের জন্য অনুরোধ করেছেন তার পরিবার। এ ব্যাপারে পাইকগাছা থানায় সাধারণ ডায়েরী হয়েছ, যার নং ৮৭১, তাং ১৬.০৯.২১।
0 coment rios: