Friday, 8 October 2021

পাইকগাছায় ওসি জিয়াউর রহমানের দায়িত্বভার গ্রহন-suprovatpaikgachha.com

suprovatpaikgachha.com
 পাইকগাছায় ওসি জিয়াউর রহমানের দায়িত্বভার গ্রহন



স্নেহেন্দু বিকাশ- ইন্সপেক্টর মোঃ জিয়াউর রহমান অফিসার ইনচার্জ  (ওসি) হিসেবে পাইকগাছা থানায় যোগদান করেছেন। ৬ অক্টোবর বিদায়ী ইন্সপেক্টর (ওসি) মোঃ এজাজ শফী'র খুলনা এসপি অফিসের ট্রেনিং শাখায় বদলীর পর তিনি ওসি হিসেবে দায়িত্বভার গ্রহন করেন। তিনি ২৩-২-২০০৬ সালে এসআই হিসেবে পুলিশ বাহিনীতে যোগদান করেন। ইন্সপেক্টর জিয়াউর রহমান ইতোপূর্বে রেঞ্জ ডিআইজি অফিস ও সাতক্ষীরা জেলার আশাশুনি,কলারোয়া সহ বিভিন্ন থানায়  দায়িত্ব পালন করেছেন। তার গ্রামের বাড়ি যশোরের বেনাপোল। লেখাপড়া যশোর এমএম কলেজে। তার পিতার নাম মৃতঃ ইছা হক ও মায়ের নাম মোছাঃ ছবেদা বেগম।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: