Saturday, 9 October 2021

পাইকগাছায় সার্বিক আইনশৃঙ্খলা বিষয়ক বিট পুলিশিং-এর সভা অনুষ্ঠিত-suprovatpaikgachha.com

 


 

 

 

বাবুল আক্তার:: পাইকগাছায় শারদীয়া দূর্গাপূজা ও এলাকার সার্বিক আইনশৃঙ্খলা বিষয়ক বিট পুলিশিং-এর সভা অনুষ্ঠিত হয়েছে। গত কাল শুক্রবার সন্ধায় গদাইপুর ইউনিয়নে নতুন বাজারে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ওই ইউনিয়নের পুলিশিং কমিটির সভাপতি  নির্মল চন্দ্র অধিকারীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন পাইকগাছা- কয়রা( ডি সার্কেল) সিনিয়র সহকরী পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম,  এ সময় প্রধান অতিথি বলেন, গদাইপুর ইউনিয়নে চোর ডাকাত থাকবেনা। হয় চোর ডাকাত  থাকবে না হয় আমরা থাকবো। তিনি আরো বলেন, মাদক, বাল্যবিবাহ, ইফটিজং, মোবাইলে জোয়ার ব্যপারে জিরো ট্রলারেন্স ঘোষনা করেছে সরকার তারই আলোকে পুলিশ বাহিনী কাজ করে যাচ্ছে। যারা এ কাজের সাথে জড়িত তাদেরকে এ কাজ মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে। যারা এর ব্যত্তায় ঘটাবে তাদের ইউনিয়ন তথা এলাকা ছাড়তে হবে। আসন্ন দূর্গা পূজা উপলক্ষে প্রতি প্রত্যকের সরকারী নিয়ম নীতি মেনে হিন্দু সম্প্রদায়ের মানুষকে তাদের ধর্ম পালনের সুযোগ করে দিতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পাইকগাছা থানা অফিসার ইনচার্জ মোঃ জিয়াউর রহমান, পূজা উৎযাপন পরিষদের সভাপতি সমিরণ কুমার   সাধু, উপজেলা পুলিশিং কমিটির সভাপতি দাউদ শরিফ, গদাইপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান শেখ জিয়াদুল ইসলাম, বক্তব্য রাখেন, আশোক কুমার ঘোষ, প্রভাষক ময়নুল ইসলাম, তৃপ্তি রজ্ঞন সেন, এম এম আজিজুল হাকিম, শেখ জিয়াদুল ইসলাম, প্রকাশ ঘোষ বিধান, কল্লোল মল্লিক, শেখ হরুনর রশিদ হিরু, আবু হাসান, মীর আনোয়ার এলাহী, আব্দুস সাত্তার, শেখ খোরশেদ আলী, আব্দুল আজিজ, নাজমা বেগম, খুকুমনি, জাহানরা বেগম।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

1 comment: