পি,সি, মন্ডল পাইকগাছা।।পাইকগাছায় প্রভু যীশু শান্তির বার্তা, মানবিক মুল্যবোধ ও আদর্শ সকালের কাছে পৌঁছায়ে দিতে যীশু খ্রীস্টের প্রাক জন্মদিন পালিত হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে খ্রিস্টান সম্প্রদায়ের সাথে উপজেলা প্রশাসনের শুভেচ্ছা, আলোচনা সভা, কেককাটা ও উপহার বিতরণের মধ্যদিয়ে এ প্রাক জন্মদিন পালিত হয়।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু।
বিশেষ অতিথি ছিলেন,উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম,
বাংলাদেশ ক্যাথলিক চার্চ ফাদার মার্তিন শংকর মন্ডল, ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়ার্দার, এসআই উত্তম ।
বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশন পাইকগাছা উপজেলা শাখার সভাপতি আন্দ্রিয় ডি রোজারিও অনুষ্ঠানে সভাপতিত্ব করেন৷
0 coment rios: