Wednesday, 4 February 2026

ভোট বিপ্লবে স্বাধীনতা বিরোধীদের পরাজিত করে স্বাবলম্বী দেশ গড়তে হবে"- মনিরুল হাসান বাপ্পী

ভোট বিপ্লবে স্বাধীনতা বিরোধীদের পরাজিত করে স্বাবলম্বী দেশ গড়তে হবে"- মনিরুল হাসান বাপ্পী

পাইকগাছা প্রতিনিধিঃ খুলনা-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হাসান বাপ্পী বলেছেন, এ নির্বাচনে আওয়ামীলীগ নয়, জামাত ইসলামীই হলো প্রতিপক্ষ। বুধবার সকালে উপজেলার ভিলেজ পাইকগাছায় দলিল লেখক সমিতির সভাপতি বজলু গাজীর বাড়িতেনি র্বাচনী উঠোন বৈঠকে তিনি এ মন্তব্য করেন। এখন যে কোন কারনে আ'লীগ নিষিদ্ধ উল্লেখ করে তিনি বলেন বিএনপি- আ'লীগই স্বাধীনতার শক্তি। কিন্তু স্বাধীনতার বিপক্ষের জামাত পবিত্র ধর্মকে ব্যবহার করে তারা রাষ্ট্র ক্ষমতায় যেতে মরিয়া হয়ে উঠেছে। তাই আগামী ১২ ফ্রেব্রুয়ারি ধানের শীষে ভোট দিয়ে এদেরকে পরাজিত করে তোমার-আমার স্বপ্ন স্বাবলম্বী বাংলাদেশ গড়তে হবে। সোলাদানা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠেয় সভায় তিনি আরোও বলেন, ত্রয়োদশ জাতিয় সংসদ নির্বাচনে দলের চেয়ারম্যান তারেক রহমান পাইকগাছা-কয়রার অবহেলিত মানুষের পাশে দাঁড়াতে মনোনয়ন দিয়ে পাঠিয়েছেন।


ভোট বিপ্লবে স্বাধীনতা বিরোধীদের পরাজিত করে স্বাবলম্বী দেশ গড়তে হবে"- মনিরুল হাসান বাপ্পী

আপনারা ভোট দিয়ে আমাকে নির্বাচিত করলে দলীয় কর্মসূচি ৩১ দফা বাস্তবায়নের সাথেও নির্বাচনী এলাকার অসমাপ্ত উন্নয়ন টেকসই ভেড়িবাঁধ নির্মান,স্বাস্থ্য ও শিক্ষা, যোগাযোগ,খাল-নদী খনন,সুপেয় পানিসহ কৃষি উন্নয়নে ভূমিকা রাখার ঘোষনা দেন।

মাজেদ লস্করের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ আব্দুল মজিদ, সাবেক সাধারন সম্পাদক এসএম এনামূল হক, জেলা সদস্য এ্যাডঃ আঃ সাত্তার,মুক্তিযোদ্ধা রনজিৎ কুমার সরকার,ঘের ব্যবসায়ী আঃ মজিদ সানা, এসএম রেজাউল করিম ও বিএনপি নেতা মোস্তফা মোড়ল।
এ সময় বিএনপিসহ অঙ্গ-সহযোগি সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন আনারুল কাদির, প্রনব কান্তি মন্ডল,যজ্ঞেশ্বর কার্তিক, গাজী মুজিবর , মোস্তাকিন গাজী, মিজবর রহমান,কিশোর কুমার,ইউপি সদস্য আবুল কালাম আজাদ, শামিম জোয়াদ্দার,সাদ্দাম হোসেন, খানজু গোলদার, আয়ুব জোয়াদ্দার, দিলীপ মন্ডল, শহীদ গাজীসহ অনেকে।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: