Friday, 20 February 2026

পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে কঁপাল খুললোএক দিনেই ৮ জন ডাক্তারের যোগদান

পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে কঁপাল খুললোএক দিনেই ৮ জন ডাক্তারের যোগদান
পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে কঁপাল খুললোএক দিনেই ৮ জন ডাক্তারের যোগদান

 পাইকগাছা'র ৫০ শয্যা হাসপাতালে এক সাথে ৮জন চিকিৎসক যোগদান করলেন।

১৯ ফ্রেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে আনুষ্ঠানিক ভাবে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহবুবর রহমান যোগদানকৃত ৮ চিকিৎসক'কে বরণ করে নেয়|এসব নবাগত চিকিৎকরা হলো সহকারি সার্জন ডাঃ মোঃ তানভীর আহমেদ, ডাঃ নয়ন কুমার সরকার, ডাঃ অর্ণব ঘোষ, ডাঃ প্রান্ত সরদার, ডাঃ মোঃ আবু জাফর, ডাঃ ইমরান হোসেন ও সহকারী ডেন্টাল সার্জন ডাঃ আখি দাশ।

এ সময় আরোও উপস্থিত ছিলেন হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট গাইনী বিশেষজ্ঞ ডাঃ সুজন কুমার সরকার, আরএমও ডাঃ সঞ্জয় কুমার মন্ডল, মেডিকেল অফিসার রোগ নিয়ন্ত্রণ ডাঃ শাকিলা আফরোজসহ কর্মকর্তা-কর্মচারিরা।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহবুবুর রহমান জানান, ৮ জন ডাক্তারের যোগদানের ফলে দীর্ঘদিনের ডাক্তার সংকট অনেকটা কেটে গেল। তিনি আরোও বলেন, এক সঙ্গে এত ডাক্তার মানেই এলাকার মানুষ আরোও ভালো চিকিৎসা সেবা পাবেন।

উল্লেখ, এ হাসপাতালে দীর্ঘদিন ধরে পর্যাপ্ত চিকিৎসক ও জনবল সংকটের কারনে এলাকার মানুষের স্বাস্থ্য সেবা মারাত্মক ভাবে বিঘ্নিত হয়ে আসছিল।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: